Friday, November 13

কেক কেটে নিউজটোয়েন্টিফোর-এর প্রথম বর্ষপূতির সূচনা

0

দেশের অন্যতম শিল্প গ্রুপ বসুন্ধরার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোর -এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১১টায় বিশিষ্টজনদের নিয়ে বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর কেক কেটে বর্ষপূর্তির দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে নিউজটোয়েন্টিফোরকে।

সেখানে উপস্থিত রয়েছেন নিউজটোয়েন্টিফোরের সিইও ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আন্দালিব রহমান পার্থ, জয়নুল আবেদীন ফারুক, চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্রসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং গণমাধ্যমের গণ্যমান্য ব্যক্তিরা।

২০১৬ সালের ২৮ জুলাই আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) গুলনকশা হলে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করে ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের এ টিভি চ্যানেলটি। তরুণ প্রতিশ্রুশীল একঝাঁক সংবাদকর্মী নিত্যনতুন খবরের সন্ধানে ২৪ ঘণ্টা ছুটে বেড়াচ্ছে দেশের আনাচে-কানাচে। সম্প্রচারের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারেও এগিয়ে নিউজটোয়েন্টিফোর।

গত এক বছরে বাংলাদেশের সর্বস্তরের মানুষের বিশ্বাস, আস্থা ভালোবাসায় সিক্ত হয়ে জনপ্রিয়তা অর্জন করেই এগিয়ে চলেছে চ্যানেলটি। পর্দার অন্তরালে ঘটে যাওয়া অপরাধ, অনৈতিক কর্মকাণ্ড যেমন অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে তুলে ধরেছে, তেমনি পর্দায় কোটি দর্শকের সামনে এক্সক্লুসিভ লাইভে উন্মোচন করেছে অজানা রহস্য। সমাজের সমস্যা, রাজনৈতিক বিশ্লেষণ উপস্থাপনেও এনেছে নতুন মাত্রা।

যাত্রা শুরুর দিন বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান জনগণের সেবা, দেশের সেবা, দেশের উন্নতির জন্য যা যা কিছু করা দরকার, তা করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। সে লক্ষ্যেও বেশ এগিয়ে চ্যানেলটি। পজিটিভ বাংলাদেশ গড়তে সব ধরনের গঠনমূলক নিউজ পরিবেশন করছে নিউজটোয়েন্টিফোর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.