Monday, November 9

কেন্দুয়ায় ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা

0

নেত্রকোনার কেন্দুয়ায় বসতঘরের বেড়া কেটে ঘরে ঢুকে সুলেমা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয়েছে। আজ রবিববার ভোর রাতে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুলেমা আক্তার সরাপাড়া গ্রামের মতি মিয়ার স্ত্রী। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এ ব্যাপারে কেউ নিশ্চিত নয়।

তবে প্রতিবেশী আফতাব উদ্দিনের ছেলে জজ মিয়া, সবুজ মিয়া ও বশির গংদের সঙ্গে মতি মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল বলে জানান, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম।

ওসি আরো জানান, নিহত বৃদ্ধার বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি ছুড়া উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.