Monday, September 28

কেপিএম কয়লারডিপু বসতঘরে অগ্নিকান্ড, ক্ষতি ২ লাখ টাকা

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙামাটির কেপিএম কয়লারডিপু এলাকায় অগ্নিকান্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধা ৭টায় ১নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন কয়লারডিপু এলাকার সুজন দাসের ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও অগ্নিকান্ডে বসতবাড়িটি ও বাড়ির আসবাবপত্র সব পুড়ে গেছে। এদিকে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এই ঘটনায় হতে প্রায় দুই লাখ টাকা পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.