Friday, August 14

কোরবানির চামড়া নিয়ে এবার অব্যবস্থাপনা হয়নি: শিল্পমন্ত্রী

0

দেশের চামড়া খাতের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার । শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের এবং দপ্তর-সংস্থাসমূহের পূর্বপ্রস্তুতি ও সার্বিক তত্ত্বাবধায়নে এবার কোরবানির চামড়া নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অব্যবস্থাপনা তৈরি হয়নি।

রোববার (২৫ জুলাই) শিল্প মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাসমূহের কর্মকর্তাদের সঙ্গে পবিত্র ঈদ-উল-আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।।
শিল্পমন্ত্রী বলেন, লবণ দিয়ে যথাসময়ে ও যথাযথ প্রক্রিয়ায় চামড়া সংরক্ষণ করা হয়েছে। চামড়া সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণে লবণের সরবরাহ ছিল এবং কোনো চামড়া নষ্ট হয়নি।’
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আরো বলেন, ‘জেলা, বিভাগ ও মন্ত্রণালয়ের সমন্বয়ে মাঠ পর্যায়ে মনিটরিং ও টিম ওয়ার্কের কারণে চামড়া সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণ ব্যবস্থাপনায় এবার সুফল এসেছে। এ বছর প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম ব্যাপকভাবে চালানো হয়েছে। ফলে আমরা কোরবানির চামড়া ব্যবস্থাপনার সুফল পেয়েছি।
শিল্পমন্ত্রী আরও বলেন, করোনা মহামারির মধ্যেও শিল্প মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। শিল্প খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা প্রতিপালন করে সুস্থ থাকতে হবে এবং সচেতন হতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.