খাগড়াছড়ির মাটিরাঙ্গার নতুন পাড়া এলাকা থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ত্রিপুরা নামের একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
মাটিরাঙ্গা থানার ওসি কৃষ্ণ কমল ধর জানায়, উপজেলার নতুন পাড়া এলাকায় গহিন জঙ্গলে একটি অর্ধগলিত মরদেহ পরে আছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনরা জানায়, গত (৫ ডিসেম্বর) নিখোঁজ হয় হৃদয় ত্রিপুরা। নিখোঁজের বিষয়ে কাউকে জানানো হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।