খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় এক প্রভাবশালী ডিস ব্যবসায়ী তুচ্ছ ঘটনায় এক ভ্যান চালক কে পিটিয়ে জনসম্মুখে নাকে খড় ও তার ঘরে থাকা টেলিভিশন ভাঙচুর, মোবাইল ভাঙচুর অভিযোগ উঠেছে। ঘটনাটি জয়ন্তী হাজরা ইউনিয়নের মাসিলিয়া গ্রামের মো.আতাই সেখের ছেলে শরিফুল ইসলাম (২৫) বিচারের দাবিতে জয়ন্তী হাজরা ইউনিয়নের চেয়ারম্যান বরাবর গতকাল মঙ্গলবার বিকেলে শরণাপন্ন হলে সে সময় তিনি কেঁদে কেঁদে বলেন। তুচ্ছ ঘটনায় আমাকে মারধর ও জনসম্মুখে আমার নাকে খড় দিয়েছে। ভ্যানচালক শরীফের মা বলেন , মাস খানিক আগে ডিস লাইন নিয়েছিলাম মাসে দেড়শ টাকা ভাড়া দিতে আর পারি না তাই সংযোগটি কেটে দিয়েছিল। হঠাৎ বড়শি টানিয়ে কোন মতো টেলিভিশন দেখার অপরাধে আমার বাড়ির উপর এসে টেলিভিশন ভাঙচুর ও আমার ছেলেকে মারধর করেছে। ডিস ব্যবসায়ী সালাম ও তার কর্মচারীরা মিলে। একমাত্র সন্তানের উপর হামলার বিচারের দাবিতে হাউমাউ করে কাঁদছিল তার মা।এ ঘটনার সত্যতা জানতে গেলে সমষপুর বাজারের ডিস লাইন ব্যবসায়ী আব্দুল সালাম বলেন, আমার ডিস লাইনের সংযোগ চুরি করে দীর্ঘদিন ধরে চালাচ্ছিল। সেই অপরাধে আমার ছেলেপেলে তাদেরকে নিষেধ করায় তাদের উপর চরাও হলে আমি তাকে চড় থাপ্পড় ও নাকে খড় দিয়েছে। তবে তাদের টেলিভিশন মোবাইল ভাঙার কথা তিনি স্বীকার করেন ।এ নিউজটি লেখা পর্যন্ত খোকসা থানায় কোন মামলা রেকর্ড হয়নি।