Tuesday, August 11

খোকসায় ছেলের বটির আঘাতে মা যখম

0
খোকসা প্রতিনিধি।। কুষ্টিয়ার খোকসা উপজেলা মাঠ পাড়া গ্রামে আছের আলীর ছেলে শাহীন (৩০) নামে তার নিজ মাকে (১৫ই মার্চ মঙ্গলবার) সন্ধ্যার দিকে বটি দিয়ে কুপিয়ে জখম করেছে বলে জানা গেছে। 
স্থানীয় সূত্রে জানা যায় নেশার টাকা না দেয়ায় মাকে হত্যা করার উদ্দেশ্যে বটি দিয়ে মায়ের মাথা উপর ও ডান হাতে বটি দিয়ে কোপ দিলে। তৎক্ষণাৎ রক্তাক্ত অবস্থায় জ্ঞানশুন্য হয়ে পড়ে যায়। পরে মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তার অবস্থা বেগতিক হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বলেন এখনো কোনো অভিযোগ আসেনি তবে এ ঘটনার রহস্য উদ্ঘাটন করে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.