Tuesday, November 3

খোকসায় বিশ্বাস হসপিটালে ডায়াবেটিক সেন্টারের শুভ উদ্বোধন

0

মিলন খান, খোকসাঃ খোকসা উপজেলার আলাউদ্দিন সুপার মার্কেট দ্বিতীয় তলা খোয়াঘাটে অবস্থিত বিশ্বাস হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। ডায়াবেটিক সেন্টারের এর শুভ উদ্বোধন করলেন।

গতকাল বিকাল ৩ টার দিকে বিস্বাস হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এর ৩য় তলায় আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কামরুজ্জামান সোহেলের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি চিফ-রিলেশনশিপ ভারপ্রাপ্ত অফিসার , ডাঃ আহসানুল হক এম বি বি এস বারডেম ঢাকা,প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন ডায়াবেটিক রোগ আর বড়লোক গরিব দেখে হয় না এ রোগ প্রায় মানুষের মাঝে এ রোগের দেখা দিচ্ছে এই চিকিৎসা নিতে আপনাদের আর দূরে কোথাও যেতে হবে না আপনারা হাতের নাগালেই মানসম্মত ডায়াবেটিক চিকিৎসা পাবেন।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতি স্বীকৃত চিকিৎসক ডাঃ মোঃ আবদুল্লাহ আল মামুন (তুষার) এমবিবিএস ঢাকা, উপস্থিত ছিলেন
ডাঃ মো: আনিসুর রহমান বিকাশ, জয়ন্তীহাজরা ইউপি চেয়ারম্যান ও খোকসা বাজার সমিতির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, দৈনিক সময়ের কাগজ পত্রিকার সম্পাদক নুরনবী বাবু, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুর জামান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.