মিলন খান, খোকসা।কুষ্টিয়ার খোকসা উপজেলায় ৯টি ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহন গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে খোকসা সরকারি কলেজ অডিটরিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান, উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মোঃ কামরুজ্জামান সোহেল, নির্বাচন অফিসার রশিদুল আলম, খোকসা থানার ওসি তদন্ত মামুনুর রশিদ প্রমুখ। এছাড়াও উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানগন ও সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০২১ সালের ২৬ শে ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনার এর তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদ পাঁচ বছর মেয়াদি, চতুর্থ ধাপে খোকসা ও কুমারখালি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।