Friday, November 6

খোকসায় প্রতিমা ভাংচুরের আসামী গ্রেপ্তার

0

খোকসা প্রতিনি্ধিঃ প্রতিমা ভাংচুরের দীর্ঘ দুই মাস পরে প্রতিমা ভাংচুরের মামলায় গোলাপ সেখ (৪২) নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামী কমলাপুর গ্রামের হেলাল সেখের ছেলে গোলাপ সেখ। কি কারণে মূর্তিরে মাথা ভেঙেছে সেটি নিজেই জানিয়েছেন এই কবিরাজ!

খোকসা থানার তদন্তকারী কর্মকর্তা চাকলাদার আসাদুর রহমান জানান, গত অক্টোবর মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে কালীপূজা চলাকালে কে বা কারা রাতের আঁধারে কালী মূর্তির মাথা ভেঙে দেয়। ওই দিনই তদন্ত করে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত শেষে সোর্স মারফতে নিশ্চিত হওয়ায় রবিবার রাতে গোলাপ সেখকে গ্রেপ্তার করা হয়। অধিকতর তদন্তের জন্য ৮ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে আদালতের কাছে।

গ্রেপ্তারকৃত গোলাপ সেখ বলেন, প্রতিমা কালীর কপালের সিঁদুর নাকি সর্বরোগের ঔষধ। কবিরাজি ভাষায় এ বিশ্বাস নিয়েই ভাংচুর করা হয় কালীর প্রতিমা মূর্তির মাথা। কিছুদিন আগে ঘটনাটি আমি ঘটিয়েছি কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে। কবিরাজি কাজ করার জন্য আমি নিজেই কালী মূর্তির মাথা ভেঙ্গে নিয়েছি । এছাড়া অন্য কোন কারণ নেই।

এদিকে খোকসা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা বলেন, কবিরাজের নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় ২৯৫/১০৯ ধারা মোতাবেক আসামি গোলাপ সেখকে উক্ত মামলায় গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.