খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে জানা যায় গতকাল মঙ্গলবার বসোয়া গ্রামের রমজান শেখের ছেলে ইসমাইল ৩৫ সকালের দিকে বুকের ব্যথা নিয়ে খোকসা হাসপাতালে চিকিৎসা নিতে আসে।
কর্তব্যরত ডাক্তার আর এম ও ডাঃ মোঃ আশরাফুল আলম রোগীকে গ্যাসের ব্যথার চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন এবং ২ ঘন্টা পরে তার অবস্থার অবনতি হয়ে বুকের ব্যথায় মৃত্যুর কোলে ঢলে পড়েন
এ ব্যাপারে মৃত ইসলামের স্বজনরা জানান মঙ্গলবার সকালে সে মাঠে কাজে যায় হঠাৎ করে তার বুকে প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকে তখন ইসমাইলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করে কর্তব্যরত ডাক্তার আশরাফুল আলম তিনি রোগীকে ভুল চিকিৎসা দেন আর এই ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে।
তবে এ ব্যাপারে ডাঃ মোহাম্মদ আশরাফুল আলম বলেন রোগীর অতিরিক্ত গ্যাসের সমস্যা ছিল আমি গ্যাসের চিকিৎসা দিয়েছি । রোগীর স্বজনদের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।