মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ফের ক্যাঙ্গারু একটি শাবকের জন্ম দিয়েছে। ক্যাঙ্গারু শাবকটি জন্মের পর থেকেই মায়ের বুকের থলেতে থাকত।
১৩ ডিসেম্বর বুধবার থেকে বাচ্চাটি থলে থেকে বের হয়ে মায়ের সাথে বাইরে বিচরণ করছে। প্রথম বার থলের বাইরে বের হলো শাবকটি।
মা ও বাচ্চা উভয়ই ভালো আছে বলে জানিয়েছেন পার্কের ভেটেরিনারী সার্জন ডাঃ নিজাম উদ্দিন চৌধুরী। এখন সুযোগ বুঝেই মায়ের থলে থেকে বের হয়ে মায়ের সঙ্গে খুনসুটিতে ফরফুরে মেজাজে সময় পার করছে মাসহ শাবকটি। এক প্রাণিপরিদর্শক জানান, ৬ মাস ধরে বাচ্চা গর্ভে ধারণ করার পর এরা মায়ের থলের ভিতরেই প্রসব করে বাচ্চা।