Friday, November 6

গাজীপুর থেকে অপহৃত শিশু মীম সাভারে উদ্ধার

0

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত শিশু মীম (৬)কে ১৮ ঘণ্টা পর সাভার থেকে উদ্ধার করা হয়েছে।

১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকালে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে শিশুটিকে উদ্ধারের সময় এ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে বলে কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম জানান।

গ্রেফতার ইসমাইল হোসেন (৩২) সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খামারগ্রাম এলাকার ময়দান হোসেনের ছেলে।

ওসি রফিকুল বলেন, কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা পাশাগেইট এলাকার আব্বাস মল্লিকের বাসায় ভাড়ায় থাকেন ইসমাইল। একই বাসায় ভাড়া থাকে শিশুটির পরিবার।

সোমবার দুপুরে শিশুটির বাবা-মা কাজে যাওয়ার সুযোগে অপহরণ করে নিয়ে যায় প্রতিবেশী ইসমাইল ও তার সহযোগীরা। পরে তারা মোবাইল ফোনে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপন দাবি করে।

এ ঘটনায় শিশুর বাবা শাহিন শিকদার বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে রেডিও কলোনী এলাকা থেকে ইসমাইলকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.