ঘাটাইল (টাংগাইল) প্রতিনিধিঃ শিক্ষা মোদের অধিকার, পেতে চাই, পেতে চাই। বিশ্ব প্রতিবন্ধী দিবস, সফল হোক, সফল হোক। এই শ্লোগানকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় ঘাটাইল শাহপুরে রবিবার সকাল ১০ টায় প্রতিবন্ধী দিবসের এক বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কামরুজ্জামান রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং ঘাটাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মোতাহার আলী মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রান ডেভলপমেন্ট সোসাইটির কোঃ অডিনেটর মোছাঃ নাজমা পারভীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহপুর প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহীনুর ইসলাম, পাকুটিয়া প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোঃ পাপন খান। সমাজ সেবক মোঃ দুলাল উদ্দিন, মোঃ মহিউদ্দিন ও আশরাফুল ইসলাম (আরজু) সহ শাহপুর ও পাকুটিয়া স্কুলের সকল শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণ এতে অংশ গ্রহণ করেন। বক্তারা প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত ও সার্বিক উন্নয়নের জন্য সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।