Friday, August 21

ঘূর্ণিঝড় ‘বুলবুলের কবল থেকে রক্ষা  পেতে আল্লাহর কাছে দোয়া কামনা

0
সীতাকুণ্ড,চট্টগ্রাম প্রতিনিধি: গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ যেন বাংলাদেশে তেমন ক্ষতি করতে না পারে সে জন্য আজ সকাল ১১টায় সীতাকুণ্ড পৌরসদরস্থ জোবাইিয়া ইসলামিয়া মহিলা ফাজিল মাদ্রাসায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সাথে নিয়ে অল্লাহ দরবারে ভুল ক্রুটি ক্ষমা চেয়ে ও বাংলাদেশে যেন প্রবল ঘূর্ণিঝড় তেমন একটা ক্ষতি করতে না পারে তার জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করেছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা হারুন অর রশীদ, মাওলানা কামরুল হাসান, সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, প্রভাষক রাশেদা আখতার ও পারভীন আখতার প্রমুখ।

মাদ্রাসার অধ্যক্ষ শিক্ষার্থীদের ঘূর্ণিঝড়ে করণীয় সম্পর্কে সরকারের দিক নির্দেশনা বিশেষ ভাবে আলোচনা করেন এবং সবাইকে সর্তক থাকার জন্য নির্দেশ প্রদান করেন। এবং উপকুল বর্তী সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.