চট্টগ্রামের কর্ণফুলীর উপজেলার শিকবাহায় সুতা কারখানায় ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুনের পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কারখানায়।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর )ভোর সাড়ে ৪টার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার জনৈক আবদুস ছালামের সূতা কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কর্ণফুলী ফায়ার স্টেশনের ইন্সপেক্টর শোয়াইব হোসেন মুন্সি জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যান। এ সময় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় দুই লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়।
জানা যায়, ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থল থেকে দশ লক্ষ টাকার মালামাল উদ্ধার করে।