চট্টগ্রামের নালাপাড়া এলাকায় ছিনতাইয়ের কবলে এক ব্যাক্তি আহত

0

আজ এরশাদ(৪৫) নামের এক লোক চট্টগ্রামের নালা পারা হইতে কাটা বটগাছ এলাকায় নিজ বাসায় যাওয়ার পথে পূর্ব মাদারবাড়ি বালিকা স্কুলের উত্তর পার্শে ছিনতাইকারীর কবলে পড়েন, তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ১৫০০টাকা ছিনিয়ে নেয়। রাত আনুমানিক ১ টা ১০ মিনিটের সময় ঘটনাটি ঘটে। এলাকা বাসির ধারনা স্থানিয় কেউ এই ঘটনাটি ঘটিয়েছে।

লোকটির সাথে কথা বলে জানা যায়, সে নালাপাড়া বস্তার দোকানে কাজ করে। ঘটনা জেনে সদরঘাট থানা পুলিশের সাব ইন্সপেক্টর আমিনুল ও নয়ন সেখানে উপস্থিত হয়ে সব শুনে ঘটনাস্থল ত্যাগ করেন।আহতের ভাই মামলা করার চেষ্টা করছেন কিন্তু সংবাদ লেখা পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানা যায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.