Friday, November 6

চট্টগ্রামে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

0

Image result for গৃহবধুর ঝুলন্ত লাশচট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার জালালাবাদ এলাকায় নিজ ঘরে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধুর নাম ইয়াসমিন আক্তার নিলু (২৩)। সে একই এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।

আজ শনিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ওসি আবুল কালাম বলেন, পারিবারিক কলহের জেরে ইয়াসমিন আক্তার নিলু আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন নিলুর সাথে দুইদিন আগে তার স্বামীর ঝগড়া হয়। নিলু স্থানীয় একটি গার্মেন্টেসে চাকুরী করে। এর মধ্যে গতকাল নিলুর এক বান্ধবী বাসায় বেড়াতে আসে। রাতে এ বান্ধবী এবং স্বামী স্ত্রী সহ ৩জন একই বিচানায় ঘুমিয়েছে। আজ সকালে স্বামী এবং বান্ধবীকে ঘুমে রেখে নিলু বাথরুমে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার সকল আলামত পুলিশ পেয়েছে। তার পরও নিলুর স্বামী এবং ওই বান্ধবীর মধ্যেকোন অনৈতিক সম্পর্কের কারণে এ ঘটনা ঘটেছে কিনা আমরা তদন্ত করে দেখছি।

ওসি বলেন, আমরা নিলুর সে বন্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছি।

এদিকে দিকে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য জানান, রাতে স্বামীর পরকিয়া দেখে পেলায় তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে স্থানীয়রা আমাদের বলেছে। তবে বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.