Saturday, August 15

চট্টগ্রামে সাংবাদিক গোলাম সরওয়ার নিখোঁজ, দ্রুত উদ্ধারের দাবী সিএমইউজে’র

0

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য ও আজকের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার গোলাম সরওয়ারের খোঁজ পাওয়া যাচ্ছে না।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার পর নগরীর ব্যাটারী গলিস্থ বাসা হতে বের হবার পর থেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। সকাল থেকে সম্ভাব্য স্থানে খোঁজ নিয়েও রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে সিএমপির কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে আজকের সূর্যদয়ের সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী। (জিডি নং ২২৩৩। তারিখ-২৯-১০-২০২০)।
আজকের সূর্যোদয় এর চট্টগ্রামে কর্মরত সটাফ রিপোর্টার সাংবাদিক গোলাম সরোয়ার এর নিখোঁজের ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) এর পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সিএমইউজে পক্ষে দেয়া এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শামসুল হক হায়দারী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ নওয়াজ
পুলিশ,র‌্যাবসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে দ্রুত নিরাপদে নিরাপদ অবস্থায় সাংবাদিক গোলাম সারওয়ারকে উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধারে কোন ধরনের গাফিলতি কিংবা অজুহাত সাংবাদিক সমাজের কাছে গ্রহনযোগ্য হবে না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.