Friday, November 13

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রবীণ আইনজীবিসহ ২ জন নিহত

0

চট্টগ্রাম মহানগরীতে সড়ক দুর্ঘটনায় প্রবীণ আইনজীবিসহ দুইজন নিহত হয়েছেন।  আজ শুক্রবার (২৮ জুলাই) ভোরে নগরীর হালিশহর থানা এবং পাহাড়তলী থানা এলাকায় পৃথক দুর্ঘটনা দুটি ঘটেছে। নিহতরা হলেন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম (৬৮) ও আইয়ুব আলী সুজন (২৭)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

স্থানীয় সুত্রে জানাগেছে, হালিশহরের কে ব্লক এক নম্বর সড়কের চার নম্বর লেনের বাসিন্দা বৃদ্ধ অ্যাডভোকেট রফিকুল ইসলাম ভোরে মনিং ওর্য়াক বের হন। সকাল সোয়া ছয়টার দিকে তিনি বাসায় ফেরার পথে হালিশহর এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। পরে তাকে গুরুত্বর অবস্থায় চমেক হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। নিহত রফিকুল ইসলামের পিতার নাম মৃত আজম উল্লা।

এদিকে নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আইয়ুব আলী সুজন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  ভোররাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন। তিনি জানন, বৃহস্পতিবার দিবাগত রাতে পাহাড়তলী সরাইপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন সুজন। তাকে হাসপাতালে আনার পর ভোর রাতে মারা যান।

নিহত সুজন সরাইপাড়া এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। তবে কি গাড়ি কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.