Monday, September 7

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে ১৬৬৩ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ০১

0

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন জেলা পরিষদ মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে নারকেলের ভিতর বিশেষ কায়দায় লুকানো ১৬৬৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ আসামী’কে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ ।

গ্রেফতারকৃত আসামী ১। রাকিব হোসেন বাবু(৩০), পিতা-মৃত আবু তাহের, মাতা-আলেয়া বেগম, সাং-দেনায়েতপুর থানা-রায়পুর, জেলা-লক্ষীপুর বর্তমান-১৫৫/২ সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০, থানা-কাফরুল, জেলা- ঢাকা।

২০ জানুয়ারী ২০১৯ খ্রিঃ তারিখ দিবাগত রাত ০২.৩৫ ঘটিকায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব শাহাদাত হোসেন খান এর নেতৃতে এসআই/স্বপন কুমার সরকার এএসআই/পল্লব কিশোর দে ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কোতোয়ালী থানাধীন জেলা পরিষদ মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রো ব-১৪-৯১১১ রেজিঃ নাম্বারের ইউনিক পরিবহনের গাড়ির যাত্রী রাকিব হোসেন বাবু এর হেফাজতে থাকা নারকেলের ভিতর বিশেষ কায়দায় লুকানো ১৬৬৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট বহন করে ঢাকায় নিয়ে বেশি দামে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.