নির্বাচন কমিশন (ইসি) চট্টগ্রাম-১৬(বাশঁখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে। আজ রোববার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম এক প্রেস বিফিংয়ে এ কথা জানায়।
ইসি সচিব সাংবাদিকদের বলেন , ওই প্রার্থী এর আগেও একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করেছেন। আজ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দিয়েছেন। এই কারণে তাঁর প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
বিস্তারিত আসছে…