Tuesday, November 3

চন্দনাইশে ইভটিজিং’র প্রতিবাদে এলাকা বাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন

0

চট্টগ্রাম চন্দনাইশ উত্তর জোয়ারা পাক্কা দোকান এলাকায় ইভটিজিং এর প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও কাঞ্চনাবাদ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্থানীয়রা জানান, ২নং জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার কতিপয় স্কুল ছাত্রসহ একই এলাকার বখাটে ছেলেরা গত তিন মাস যাবৎ ধরে উত্তর জোয়ারা পাক্কা দোকান এলাকার স্কুল ছাত্রীদের স্কুলে যাওয়ার পথে অশুভ আচরন ও মেয়েদেরকে উত্ত্যক্ত করে আসছে। এই বিষয়ে ২নং জোয়ারা ইউনিয়নের চেয়ারম্যান ও স্কুল কমিটির সভাপতি আমিন আহমেদ চৌধুরী রোকনকে অবহিত করা হলেও তিনি কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহন করেননি।

এসময় বক্তারা বলেন, ইভ টিজিংকারী কারও বন্ধু, ভাই বা স্বজন হতে পারে না। তাই সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ইভটিজিং কারীদের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। এই সময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড এর জনপ্রতিনিধি আবদুল মোতালেব,আবু তাহের, আবুল কাশেমসহ এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.