Sunday, November 8

চুনারুঘাটে মিলাদুন্নবী উদযাপন

0

মোঃ সাইফুর রহমান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে মিলাদুন্নবী উদযাপন করলো চুনারুঘাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজ্বী আলীম উল্লাহ আলীয়া মাদ্রাসা। চুনারুঘাটের  এ জশনে জুলুছে বিশ হতে ত্রিশটি মাদ্রাসা অংশগ্রহন করে। 

এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ আহলে সুন্নত ওয়াল জামায়াতের সভাপতি আল্লামা জালাল উদ্দিন আখনজি, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নাজমুল আলম,মাদ্রাসার প্রিন্সিপ্যাল একে আফসার আহমদ তালুকদার,মাওলানা মুশাহিদ আলী,সাংবাদিক ও কবি সাইফুর রহমান,মোঃ শুভ সহ শত শত শিক্ষক ও হাজারো আশেকে রাসুল বৃন্দ।

জশনে জুলুছ  সকাল ১১.৩০ ঘটিকায়  চুনারুঘাট বাজারের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয়। 

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নাজমুল আলম বলেন আমাদের সবাইকে রাসূল (সাঃ) এর আদর্শ অন্তরে ধারণ করতে হবে। উল্লেখ্য যে হাজী আলীম উল্লা মাদ্রাসার বাৎসরিক মাহফিল আগামী ২৭ শে জানুয়ারী। জুলুছের শেষে মিলাদ ও তাবারুক বিতরনের মাধ্যমে মিলাদুন্নবী উদযাপন শেষ হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.