নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ ফেনীর ছাগলনাইয়ায় ভারতীয় সীমান্ত থেকে একটি বিদেশী (পিস্তল) শর্টগান, এক রাউন্ডগুলি ও ফেন্সিডিলসহ র্শীষ সন্ত্রাসী, অস্ত্র ও মাদকসহ মাসুদ রানাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)।
বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চম্পকনগর এলাকার বাংলাদেশ-ভারতের সীমান্ত পিলার-২১৯৫/৬ এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার তাকিয়া রোডস্থ বর্ডার হাট নামক স্থানে ঢাকা থেকে দুইজন ব্যক্তির সাথে অস্ত্র কেনাবেচা করছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযানে নামে বিজিবি।এসময় অভিযানে মাসুদ রানাকে হাতেনাতে অস্রও মাদকসহ আটক করা হয়।পালিয়ে যায় ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন অভিসহ অন্তত আরো ৪ জন চোরাকারবারী।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মোঃ সেলিমুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান উপজেলার রাধানগর ইউনিয়নের মোকামিয়া গ্রামের বর্ডার হাট নামক স্থানে ঢাকা থেকে দুইজন ব্যক্তির সাথে অস্ত্র কেনাবেচার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে আরো ০৪ জন আসামী মোটর সাইকেল যোগে ঘটনাস্থল থেকে পলিয়ে যায়। এসময় আটককৃতের কাছ থেকে ০১ টি বিদেশী পিস্তল ও ভারতীয় ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।তিনি আরো জানান,আসামী মোঃ মাসুদ রানা(২৬) ছাগলনাইয়া উপজেলার মধুগ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে।সে একজন মাদক সেবনকারী ও ব্যবসায়ী।পাশাপাশি ভারতীয় অবৈধ মালামাল চোরাকারবারী সহ সন্ত্রাসী কার্যকলাপের সাথে দীর্ঘদিন যাবত জড়িৎ থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আটককৃত আসামী রানা ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়া চলছে।ছাত্রলীগ কর্মী এবং জনপ্রতিনিধি অস্র,মাদকসহ চোরাকারবারির সাথে সংশ্লিষ্ট থাকায় রাজনৈতিক অঙ্গন সুশীল সমাজ এবং সচেতনমহলে ক্ষোভ এবং নিন্দার ঝর বইছে।