Thursday, August 20

ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

0

বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ সরকার আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত নতুন করে ছুটি ঘোষণা করেছে। এর সঙ্গে ১০ ও ১১ এপ্রিল দুই দিন সাপ্তাহিক ছুটি যুক্ত করা হয়েছে। করোনাভাইরাস বিস্তার রোধে চলমান ৭ দিনের ছুটি আরও ৪ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৫ থেকে ৯ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে দেশে টানা ১৭ দিন ছুটি থাকবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত দেশে ছুটি চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.