জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করতে হবে

0

মুহাম্মদ এরশাদ, চন্দনাইশ থেকে : চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন ১৫ আগস্ট বাঙালী জাতির শোকের দিন। এইদিনে দেশী-বিদেশী কু-চক্রি মহলের প্রত্যক্ষ ইন্ধনে কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে নির্মমভাবে স্বপরিবারে শহীদ হতে হয় বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাঙালী জাতির মুক্তির জন্য আজীবন সংগ্রামই হলো বঙ্গবন্ধুর এই করুণ পরিণতি। তিনি বলেন, যে মহান নেতাকে পাাকিস্তানী হানাদার বাহিনী অসংখ্য বার গ্রেপ্তার করে কারাগারের অন্ধ প্রকোস্টে বন্ধি রেখেও হত্যার দৃষ্টতা দেখায়নি, অথচ যাদের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন তারাই তাঁকে নির্মমভাবে হত্যার দৃষ্টান্ত দেখিয়েছে। জাতি হিসেবে এটা আমাদের জন্য অত্যন্ত দূঃখ্যের এবং কলংকের। তিনি বলেন ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। তাই জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করে তাঁর ত্যাগ এবং তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ ধারণ করে দেশরতœ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি, প্রতিষ্ঠা করি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ।

তিনি ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চন্দনাইশ পৌরসভার বুলার তালুক এলাকায় আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আবু তৈয়বের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, চন্দনাইশ পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু আহমদ জুনু, হাশিমপুর ইউপি চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মাষ্টার আহসান ফারুক, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলী, বিমান শ্রমিক নেতা দিদারুল আলম, আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা কবির আহমদ, নুরুন্নবী, শামসুল আলম, জাগির হোসেন সওদাগর, লেখক মহিউদ্দীন খোকন, মো. নুরুল আলম, আবদুল জলিল, আহমদুর রহমান চট্টলী, ব্যবসায়ী মোহাম্মদ আলী, মোস্তাক আহমদ, সোহেল, আজম, ইউনুস প্রমুখ।

বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.