Saturday, August 8

জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের দাবী নাগরিক উদ্যোগের

0

চট্টগ্রামের গুরুত্ব অনুযায়ী জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের দাবী জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল ২০২৩ইং) বিকেলে উত্তর কাট্টলীস্থ তাঁর নিজ বাসভবনে নাগরিক উদ্যোগের এক জরুরি সভায় এ দাবী জানান তিনি।

এসময় সুজন বলেন, চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগরী। পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস আদালত, শিল্প কারখানা, সেনা-নৌ ও বিমান ঘাঁটি, বন্দর, কাস্টমস, জাহাজ ভাঙ্গা শিল্প, ইপিজেড, ইস্পাত শিল্পসহ নানাবিধ শিল্প কারখানায় সমৃদ্ধ চট্টগ্রাম নগরী। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ প্রাপ্তির ক্ষেত্রে চট্টগ্রামের গুরুত্ব অনুযায়ী সরবরাহ ব্যবস্থা অনেকটা অপ্রতুল। ফলত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ঘাটতি নিয়ে নগরবাসীর জীবনযাত্রা শুরু করতে হয়। তবে একথাও স্বীকার করতে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে সারাদেশের বিদ্যুৎ ব্যবস্থায় যে অভাবনীয় উন্নতি হয়েছে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি। তিনি আরো বলেন দেখা যাচ্ছে যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ত্রæটি কিংবা অন্য কোন কারণে লোডশেডিংয়ে নগরবাসী কষ্ট পেলেও নগরীর বিভিন্ন মার্কেট কিংবা শপিং মলে আলোকসজ্জার উৎসব চলছে। আমাদের জানা মতে সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ভুতুর্কি দিচ্ছে প্রায় ৩৫ টাকা। আর ভুতুর্কির টাকার বিদ্যুৎ যদি মার্কেট কিংবা শপিং মলে আলোকসজ্জায় ব্যয় করা হয় তবে তা হবে অত্যন্ত বেদনাদায়ক। অতিসত্বর বিভিন্ন মার্কেট কিংবা শপিং মলে অপ্রয়োজনীয় আলোকসজ্জ্বার উৎসব বন্ধ করার জন্য বিদ্যুৎ বিভাগের প্রতি আহŸান জানান তিনি।

যাতে ঈদের ছুটিতে নগরবাসী পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ পেতে পারে। সুজন আরো বলেন ঈদের ছুটিতে পরিবার পরিজনদের সাথে ঈদ করতে যাওয়া বাঙালির চিরায়ত ধারা। কিন্তু উৎসবের এই আনন্দে প্রতি বছরই বাঁধ সাধে বিভিন্ন বাস মালিকরা। নির্ধারিত ভাড়ার চেয়েও অতিরিক্ত দুই থেকে তিনগুণ ভাড়া আদায় করা হয় যাত্রীদের কাছ থেকে। ফলত যাত্রীদের ঈদ যাত্রা বিষাদে পরিণত হয়। তিনি নগরীর বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের হয়রানি এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে আইনশৃংখলা বাহিনীকে তৎপর হওয়ার অনুরোধ জানান। পাশাপাশি যাত্রীদেরকে স্বস্তি দিতে বিভিন্ন বাস টার্মিনালে নাগরিক উদ্যোগের সদস্যদের নজরদারি রাখারও আহŸান জানান। কোন যাত্রী হয়রানি হলে সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের পাশাপাশি নাগরিক উদ্যোগকে জানানোর অনুরোধ জানান তিনি। এছাড়া দেখা যায় যে ঈদের সময় দেশের বাড়িতে অবস্থানের ফলে নগরীর বাসা বাড়িতে ছিঁচকে চোরের আর্বিভাব ঘটে। যারা ঘরের তালা ভেঙ্গে কিংবা গ্রিল কেটে নগরবাসীর মূল্যবান জিনিসপত্র এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এক্ষেত্রে নগরবাসীর পাশাপাশি মহল্লাবাসীকেও সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। সবাই একসাথে বাড়িতে না গিয়ে পরিবারের অন্তত একজন সদস্যকে হলেও বাসায় রেখে যাওয়ার অনুরোধ জানান সুজন। এসব ছিঁচকে চোরদের অপতৎরতা রোধে নগরীর বিভিন্ন পাড়ায় মহল্লায় আইনশৃংখলা বাহিনীর বিশেষ টহল প্রোগ্রাম চালু করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরো বলেন বর্তমানে চলমান তাপদাহে নগরীর বিভিন্ন এলাকায় ওয়াসার পানি সরবরাহ কার্যক্রম অনেকটা স্থিমিত হয়ে পড়েছে। অনেক এলাকায় ওয়াসার লাইনে পানি সরবরাহ একেবারেই অপ্রতুল বলা যায়। ফলত পবিত্র রমজান এবং তাপদাহে নগরবাসীর প্রাণ যায় যায় অবস্থা। এ অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে আসন্ন ঈদ যাতে নগরবাসী স্বস্তিতে কাটাতে পারে সেজন্য ওয়াসাকে বিশেষ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান সুজন।

পাশাপাশি নগরীর যে সকল এলাকায় আগেও ওয়াসার লাইনে পানি সরবরাহ ঘাটতি ছিল এবং বর্তমানে যে সকল এলাকায় নতুন করে ঘাটতি দেখা দিচ্ছে এদেরকে সকলকে বিশেষ প্রোগ্রামের আওতায় এনে ভাউচারের মাধ্যমে পানি সরবরাহ করার অনুরোধ জানান। তিনি নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর নগরবাসীর মাঝে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেন চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ এবং সদস্য সচিব হাজী মো. হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রহমান মিয়া, রুহুল আমিন তপন, ছালেহ আহমদ জঙ্গী, নুরুল কবির, মোরশেদ আলম, এহতেশামুল হক রাসেল, মো. শাহজাহান, শেখ মামুনুর রশীদ, রকিবুল আলম সাজ্জী, জাহাঙ্গীর আলম, ইজ্ঞিনিয়ার মিজানুর রহমান জনি, মনিরুল হক মুন্না, শাহনেওয়াজ আশরাফী, হিমেল মজুমদার, ফরহাদ বিন জামাল শুভ, ফয়সাল ওয়াসি প্রমূখ।নাগরিক উদ্যোগের জরুরি সভায় খোরশেদ আলম সুজন

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.