Thursday, July 30

জেলে মালির কাজ পেলেন ধর্ষক বাবা রাম রহিম

0

আরাম-আয়েশের জীবন এবার হাওয়া। ধর্ষক বাবা গুরমিত রাম রহিমকে ডেরার বিপুল বৈভব ছেড়ে এখন জোড়া কম্বল সম্বল করে জেলে কাটাতে হবে দুই দশক। কিন্তু জেলের ভাত তাঁর অমনি জুটবে না। সশ্রম কারাদণ্ডে দণ্ডিত রাম রহিমকে রোহতকের সুনারিয়া জেলে কাজ করে খেতে হবে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গুরমিত রাম রহিমকে জেলের বাগানে মালির কাজ দেওয়া হয়েছে। বাবার কোনো কথা শুনতে রাজি নয় জেল কর্তৃপক্ষ। আর পাঁচজন কয়েদির মতোই তিনি বাগানে মাটি কোপাবেন, গাছে পানি দেবেন, কাঁচি দিয়ে বড় গাছের ডাল কাটবেন। দিনের বড় সময়টা তাঁকে এই করেই কাটাতে হবে। আর এর জন্য বাবা বেতনও পাবেন। জেল কর্তৃপক্ষ তাঁর পারিশ্রমিক ধার্য করেছে দৈনিক ৪০ টাকা। 

কয়েক দিন আগেও আরাম-আয়েশের জীবন কাটান রাম রহিম। এখন রাতারাতি তিনি নিঃস্ব। কৃতকর্মের বোঝা ঘাড়ে নিয়ে উদ্ভিদ সেবায় বন্দিজীবন কেন করে কাটান, সেটাই এখন দেখার!

সূত্র : এবেলা

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.