এম অলি উল্যাহ্ নিজামী, মীরসরাই : মীরসরাই এর জোরারগঞ্জ থানার অন্তর্গত ৭নং কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর দারোগারহাট বাজারে ইয়াবা ব্যবসায়ীদের হাতে সি.এন.জি সমবায় সমিতি স্টোপিজ ও অফিস ভাঙ-চুর করেছে। গত ৩০ তারিখ দিবাগত রাত ৯.০০ ঘটিকায় ১০/১২ জনের একটি স্বসস্ত্র দল নিয়ে বামনসুন্দর দারোগারহাট বাজারে সি.এন.জি সমবায় অফিসে হামলা চালিয়ে নগদ
৯০,০০০/- টাকা ও বিভিন্ন আসবাবপত্র সহ প্রায় ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ক্ষতি সাধন হয়।
এই বিষয়ে জানতে চাইলে সংগঠনের সভাপতি আজমি হোসেন (৪৫) ন্যাশনাল নিউজকে জানান এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ইয়াবা ব্যবসায়ী তাদের ইয়াবার ব্যবসার জন্য সি.এন.জি গুলি এদিক সেদিক নেওয়ার জন্য চাইলে সভাপতি ও সেক্রেটারী অপারগতা প্রকাশ করে। তারই প্রেক্ষিতে ইয়াবা ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের এই অফিস ভাঙ-চুর করে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জননেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবি ভাঙ-চুর করে এবং লকার ফ্রিজ আসবাবপত্র ভাঙ-চুর করে এবং নগদ সমিতির ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা সহ প্রায় ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকার ক্ষতি সাধন করে। এই বিষয়ে বর্তমানে জোরাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি। আজ সকাল থেকে প্রায় এক দের হাজার সি.এন.জি চালক বামনসুন্দর দারোগারহাট বাজারে প্রতিবাদ জানাতে ক্ষোভে পেটে পরেন। তারা মিঠাছরা বাজার থেকে বামনসুন্দর দারোগারহাট বাজারে কোন গাড়ি আসা-যাওয়ার জন্য বাধা সৃষ্টি করে এবং তারা রাস্তার মধ্যে দাড়িয়ে স্লোগান দিতে থাকে।
এই সময়ে উপস্থিত ছিলেন সমবায় সমিতির আজমির হোসেন সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন ও সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা নেতাকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন ৯নং ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি সামছুল আলম দিদার। তার কাছে জানতে চাইলে তিনি ন্যাশনাল নিউজকে জানান ঘটনাটি শোনার পর সকাল ৭.০০ ঘটিকার দিকে বামনসুন্দর দারোগারহাট বাজারে এসে সমবায় সমিতির নেতাকর্মীদের সাথে আলোচনা করি এবং তাদের কে শান্তথাকার জন্য বলি। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য তাদের সাথে একাত্ববাদ ঘোষণা করে এমন নির্ঘিন্ন কাজকে তীব্র নিন্দা জানাই এবং দোষী ব্যাক্তিদেরকে আইনের আওতায় এনে স্বাস্থি দাবি করছি।
এই সময়ে ৭নং ইউনিয়ন এর আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল বশর উপস্থিত ছিলেন। এই সময়ে তারা আসামীদের নাম উল্লেখ করে অতিদ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য থানার ওসিকে অনুরোধ জানায়। আসামীরা যাতে আইনের ফাক দিয়ে বের না হতে পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি এবং আসামীদের নামের তালিকা প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি ও সেক্রটারী। ১। মোঃ বেলাল হোসেন ২৮), পিতা-মোঃ হক সাব, ২। মোঃ হুমায়ুন (২২), পিতা- মোঃ হকসাব, ৩। তোফাজ্জল হোসেন (২৫), পিতা-মৃত নুর মোহাম্মদ, ৪। মোঃ তানভীর হোসেন (২৫), পিতা-মৃত আমিন শরীফ, ৫। মোঃ শরীফুল ইসলাম (৩০), পিতা-আব্দুল মান্নান, আরো ১০/১২ জন অজ্ঞাত আসামী।