টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় জঙ্গি আস্তানা থেকে দুইজনকে আটক করেছে র্যাব-১২। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সৈয়দ নুরুল হুদা ওরফে মাসুম (৩৪) ও সৈয়দ মাজহারুল ইসলাম ওরফে খোকন (২৮), তারা সহোদর বলে জানা গেছে।
টাঙ্গাইল র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার বীণা রানী দাস বলেন, জঙ্গি আস্তানা থেকে দুই ভাইকে আটক করা হয়েছে। অভিযান চলছে, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে, সোমবার দিবাগত রাত ১২টা থেকে বাড়িটি ঘিরে রাখে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এলেঙ্গার হাসান চিশতির নামের এক ব্যক্তির একতলা একটি বাড়ি ঘিরে রাখা হয়। র্যাবের ধারণা, বাড়িটিতে কয়েকজন জঙ্গি অবস্থান করছে।