যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছে ছিল বিখ্যাত চিত্রশিল্পী ভ্যান গঘের আঁকা ছবি হোয়াইট হাউজে তার শয়নকক্ষে রাখবেন। এ জন্য নিউইয়র্কের গুগেনহাইম জাদুঘর কর্তৃপক্ষের কাছে অনুরোধও করেছিলেন তিনি। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের সেই অনুরোধে সাড়া দেননি জাদুঘর কর্তৃপক্ষ। ভ্যানের ওই ছবি ট্রাম্পকে দিতে পারেননি তারা। তবে এর পরিবর্তে মি. প্রেসিডেন্টকে ভিন্নধর্মী এক উপহার দিতে চলেছে গুগেনহাইম জাদুঘর কর্তৃপক্ষ।সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের খবরে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য গুগেনহাইম জাদুঘর কর্তৃপক্ষ ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি কমোড দেওয়ার প্রস্তাব করেছে। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, কমোডটি তৈরিতে ১০ লাখ ডলার ব্যয় হতে পারে।
এ বিষয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।জানা যায়, ১৮৮৮ সালে চিত্রশিল্পী ভ্যান গঘ ‘ল্যান্ডস্কেপ উইথ স্নো’ নামের ওই অয়েল পেইন্টিংটি আঁকেন। গত বছরের সেপ্টেম্বরে ট্রাম্প গুগেনহাইম জাদুঘরের পরিচালক ন্যান্সি স্পেকটরের কাছে চিত্রশিল্পী ভ্যানের ওই ছবির জন্য অনুরোধ জানান।