Tuesday, August 18

ডিএসসিসির দুই শীর্ষ কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত করলেন মেয়র তাপস

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস। দুর্নীতির অভিযোগে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানা গেছে।

চাকরি থেকে অপসারিত দুই কর্মকর্তা হলেন, ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার।

রোববার (১৭ মে) মেয়র শেখ ফজলে নূর তাপস এবং ডিএসসিসির সচিব আকরামুজ্জামান সাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণের পর অফিসের প্রথম দিনই দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের ঘোষণা দিয়ে এমন ব্যবস্থা নিলেন।

ইউসুফ আলী সরদারকে অপসারণের বিষয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং ডিএসসিসির নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯ এর ৬৪(২) মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থে চাকরি থেকে অপসারণ করা হলো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.