ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে আহত ৮ রোগী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তাদের প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে তাই তাদের সবারই অবস্থা আশঙ্কাজনক।
আজ শনিবার (৬ জানুয়ারি) শেখ হাসিনা বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সংবাদ সম্মেলনে এ কথিা জানান।
ডা. সামন্ত লাল সেন বলেন, বেনাপোল এক্সপ্রেসে আগুনে দগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। একজনের শরীরের ৯ শতাংশ পুড়ে গেছে। তাদের প্রত্যেকে মানসিক ট্রমার মধ্যে রয়েছেন।
তিনি আরও বলেন, আসিফ মোহাম্মদ খান নামে একজন রোগীর শরীরে ৮ শতাংশ দগ্ধ হয়েছে। নাফিজ আলম নামে আরেকজনের ৫ শতাংশ পুড়েছে। এ দুজনসহ বাকিদের শ্বাসনালী পুড়ে গেছে। সবাইকেই আমরা পর্যবেক্ষণে রেখেছি।