Friday, November 13

ঢামেকে জোড়া শিশু 'তোফা-তহুরা'র অস্ত্রোপচার সম্পন্ন

0

গাইবান্ধার জোড়া লাগা যমজ শিশু তৌফা ও তহুরাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহনুর ইসলামের নেতৃত্বে শিশু দুটির অস্ত্রোপচার সম্পন্ন হয়। হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক কানিজ হাসিনা শিউলি বিষয়টি জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, জোড়া শিশু তৌফা ও তহুরাকে সম্পন্নভাবে আলাদা করা হয়েছে। এখন পর্যন্ত দুই শিশু সুস্থ আছে। তাদের আলাদা করার পর দুটো অপারেশন থিয়েটারে রেখে দুই দলে ভাগ হয়ে কাজ করছেন সার্জনরা। পুরো প্রক্রিয়া শেষ করতে আরও সময় লাগবে।

বেলা ১১টার দিকে শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. আশরাফুল হক কাজল অপারেশন কক্ষ থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, আমরা সকাল আটটার শিশু দুটিকে অস্ত্রোপচারের জন্য অচেতন করি এবং সাড়ে ১০টায় অপারেশন শুরু হয়। তাদের আলাদা করতে সময় লাগে চার ঘণ্টা। এদিকে অপারেশন শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই খবর জানতে অপারেশন থিয়েটারের সামনে গণমাধ্যমসহ তাদের স্বজনরা ভিড় করেন। সবার মুখে একই কথা দোয়া করি, শিশু দুটি সুস্থ হয়ে মা-বাবার কাছে ফিরে যাক।

এরআগে সকাল ৭টায় শিশু দুটিকে মা সাহিদা বেগম চিকিৎসকদের নির্দেশে হাসপাতালের কেবিন ব্লক থেকে জরুরি বিভাগের ৩য় তলায় নিউরোসার্জারি অস্ত্রোপচার কক্ষে নিয়ে যান। শিশু দুটির মা সাহিদা বেগম তার জোড়া সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এরআগে সকাল ৭টায় শিশু দুটিকে মা সাহিদা বেগম চিকিৎসকদের নির্দেশে হাসপাতালের কেবিন ব্লক থেকে জরুরি বিভাগের ৩য় তলায় নিউরোসার্জারি অস্ত্রোপচার কক্ষে নিয়ে যান। শিশু দুটির মা সাহিদা বেগম তার জোড়া সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গত বছরে ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রাজু মিয়া ও সাহিদা আক্তার দম্পতির এই জোড়া শিশুর জন্ম হয়। পরের মাস ৭ অক্টোবর নয়দিন বয়সে জোড়া শিশু দুটিকে চিকিৎসার জন্য ঢামেক নিয়ে আসলে তাদেরকে ভর্তি রাখা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.