Friday, November 6

তালতলী উপজেলা চেয়ারম্যানকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশে জনমনে ক্ষোভ

0

কে. এম .রিয়াজুল ইসলাম, বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে গত ২৬ ডিসেম্বর সোমবার বিকেলে ইভটিজিং এর ঘটনায় মেন্দিগঞ্জ স্বাস্থ্য কম্পেলেক্সের অফিস সহকারী কাম-ডাটা এন্ট্রি অপারেটর মাহমুদুল হাসান পিন্টুর উপর একটি হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টুকে জড়িয়ে বিভিন্ন দৈনিকে মিথ্যা সংবাদ প্রকাশ করায় তালতলী উপজেলার সকল শ্রেণী পেশার মুনষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলের ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায়, ঘটনার দিন বেল্লাল এর স্ত্রী সকাল বেলা তালতলী উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার দেখাতে যান এসময় মাহমুদুল হাসান পিন্টু বেলাল এর স্ত্রী সাথে অশালিন আচারন করেন এই জের ধরে যুবলীগ কর্মী বেল্লালের নেতৃত্বে ৪/৫ জন যুবক এসে তার উপর হামলা চালায়। হামলায় পিন্টু মারাত্মকভাবে আহত হয়, কিন্তু এ ঘটনার সময় উপজেলা চেয়ারম্যান কিংবা তার ভাই তারেকুজ্জামান কেহই ঘটনাস্থলের আশে পাশে ছিল না। কিন্তু এই ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় হতবাক তালতলীর মানুষ।

এ বিষয় বেল্লাল জানান, তার স্ত্রী ঐ দিন সকাল বেলা তালতলী উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার দেখানোর জন্য আসলে পিন্টু তার সাথে অশালিন আচারন করেন। পরে বিকেলে ঐ ঘটনা জিজ্ঞেস করলে দু’জনের মধ্যে তর্কাতর্কী হয় এবং মারামারির ঘটনা ঘটে।

তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার জানান, এ ঘটনায় উপজেলা চেয়ারম্যনকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় আমরা হতবাক।

তালতলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ খান বলেন, দেশের নামীদামি পত্রিকায় এভাবে মিথ্যা সংবাদ প্রকাশ করলে সংবাদপত্রের ভাবমুর্তি নষ্ট হবে।

ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব গোলাম মাওলা বলেন মিথ্যা সংবাদ প্রকাশ করে কাউকে হেয় প্রতিপন্ন করা কারই কাম্য না। এ ধরনের অপসংবাদিকতা থেকে সাংবাদিক ও সংবাদপত্রের দুরে থাকা উচিত নয়।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু জানান, আমাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষ কিছু সংবাদকর্মীদের মাধ্যমে আমার বিরুদ্ধে অনবরত মিথ্যা সংবাদ পরিবেশন করে যাচ্ছে। যা কোনভাবে কাম্য নয়।

প্রেসক্লাবের সভাপতি মুঃ আঃ মুতালিব বলেন, পিন্টুর উপর হামলা এবং হামলার পূর্ব ঘটনা আমরা জানি, এ ঘটনায় উপজেলা চেয়ারম্যানকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় আমরা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.