Tuesday, September 22

তিন নায়িকার সঙ্গে সৌরভ

0

রাজ চক্রবর্তী পরিচালিত একটি মিউজিক ভিডিওতে অভিনয় করছেন সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। টালিউডের তিন নায়িকা শুভশ্রী, মিমি এবং নূসরতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ক্রিকেটের এই মহারাজ। এবার পূজায় তাদের এক সঙ্গে দেখবে দর্শক।

ভারতীয় একটি বহুজাতিক সংস্থার বিজ্ঞাপণে পূজার গানের ভিডিওতে একসঙ্গে অভিনয় করলেন সৌরভ, শুভশ্রী, মিমি ও নূসরত। শুধু তারাই নয়, এ ভিডিওতে দেখা যাবে বনি সেনগুপ্ত এবং জিৎ গাঙ্গুলীকেও। মিউজিক ভিডিওটির পরিচালক রাজ চক্রবর্তী। গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। কম্পোজিশন করেছেন জিৎ গাঙ্গুলী।

‘গাঙ্গুলী বাড়ির পূজার গান’ লিখে সৌরভ আর শুভশ্রীর মাঝে বসে একটি ছবিও টুইট করেছেন জিৎ।
এর আগেও বিজ্ঞাপনে নূসরত, শুভশ্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে এই মহারাজকে। এবার টালিউডের তিন নায়িকাকে সঙ্গে নিয়ে পূজার মিউজিক ভিডিওতে কাজ করলেন তিনি।

সূত্র : জি নিউজ

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.