“তৃণমূল নয়, শেখ হাসিনার সিদ্ধান্তের বিরোধিতাকারীরা ছিন্নমূল- সিটি মেয়র এম রেজাউল করীম চৌধুরী

0

চটগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করীম চৌধুরী বলেছেন, “তৃণমূল নয়, শেখ হাসিনার সিদ্ধান্তের বিরোধিতাকারীরা ছিন্নমূল।১ ডিসেম্বর বিকেলে নগরীর ৩৭ নং ওয়ার্ড মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চট্টগ্রাম-১১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এম আবদুল লতিফ এর পক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। মেয়র বলেন, যুগে যুগে এটা প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগের নেতারা ভুল করলেও তৃণমুল কর্মী সমর্থকরা কখনোই শেখ হাসিনা ও নৌকার প্রশ্নে আপোষ করে নাই। এবারও কিছু ছিন্নমূল নেতার কথায় আওয়ামী লীগের বিশাল কর্মী সমর্থক বিভ্রান্ত হবে না। তিনি আজ মুন্সীপাড়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে ৩৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ, অংগ-সহযোগী সংগঠন এর নেতা-কর্মী-সমর্থক সহ সর্বস্তরের জন সধারণের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান আলোচক চট্টগ্রাম ১১ আসনের পরপর তিনবারের নির্বাচিত সাংসদ আলহাজ্ব এম আবদুল লতিফ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আপনাদের খেদমতের সুযোগ দিয়েছেন। আমি সাধ্যমতো সেই চেষ্টা করেছি। আমি ব্যানার পোস্টারের রাজনীতি করি না। এলাকার প্রতি স্কুল কলেজে গরীব ছাত্র ছাত্রীদের বেতন, পরীক্ষার ফি ইত্যাদির জন্য টাকা দিয়ে রেখেছি, বিদেশগামীদের জন্য চীনা-জাপানী-কোরিয়ান ভাষা শিক্ষা সহ বিভিন্ন টেকনিক্যাল কোর্সে ফ্রিতে ট্রেনিং এর ব্যাবস্থা করেছি। আর আমার এলাকায় জননেত্রী শেখ হাসিনা দইজ্জের তলে গাড়ি চলার ব্যবস্থা থেকে রিং রোড, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হাসপাতাল সহ হাজার হাজার কোটি টাকার যেসব উন্নয়ন কাজ করেছেন সেসব আপনারা প্রতি ঘরে ঘরে পৌঁছে দেয়ার ব্যবস্থা করুন।
সভায় বন্দর সিবিএ’র সভাপতি মোহাম্মদ আজিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক ও নগর যুবলীগ নেতা সালাউদ্দিন বাবর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাহাবুবুল হক মিয়া। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, দি চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ, মহানগর যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবু, ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাকের আহম্মদ খোকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মেজবাহ উদ্দিন মোর্শেদ, লবন শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার, শ্রমিক নেতা ইমাম হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সৈয়দ আহম্মেদ বাদল, বন্দর থানা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুছা আল নূরী, ৩৭ ওয়ার্ড আওয়ামী লীগের সহ সম্পাদক সৈয়দ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো: ফরিদ বক্তব্য রাখেন

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.