অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২৬০ রানে অলআউট হওয়ার বোলারদের সাফল্যে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯ ওভারে ৩ উইকেটে ১৮ রান। সাকিব ও মিরাজ পেয়েছেন একটি করে উইকেট। আরেকটি উইকেট পড়েছে রানআউটে। মুশফিক-মিরাজের বুদ্ধিমত্তায় রান আউটের শিকার হন উসমান খাজা (১)। ক্রিজে রয়েছেন ম্যাট রেনশো (৬) ও স্টিভেন স্মিথ (০)।
রোববার সকালে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জয়লাভ করেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। বৃষ্টি নামার শংকা নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ।