করোনা আতঙ্কের মধ্যে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে কোয়ারেন্টিন সেন্টার করার কথা থাকলেও আবাসিক এলাকায় স্থানীয়রা ঝুঁকিতে পড়বে বলে মনে খোলার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
আজ শনিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্র এ তথ্যে সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, সরকার নতুন যেখানে জায়গা দেবে, সেখানে কোয়ারেন্টিন সেন্টার স্থাপন করা হবে।
দিয়াবাড়ি এলাকার একটি ভবনে করোনাভাইরাসের কোয়ারেন্টিন সেন্টার খোলায় গতকাল শুক্রবার প্রতিবাদ জানান ভবনের মালিক ও বাসিন্দারা। তাঁরা ওই ভবনের সামনে দিনভর বিক্ষোভ করেন।