Wednesday, August 12

দীপাবলিতে বাগদান সেরেছেন ভিকি-ক্যাটরিনা?

0

বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশল সাতপাকে বাঁধা পড়ছেন— এই পুরনো খবর। আসছে ডিসেম্বরেই নাকি তাদের বিয়ে। গুঞ্জন রটেছে— তারকা জুটির বিয়ের আসরও ঠিক হয়ে গেছে, বিয়ের পোশাকে অর্ডার করেছেন তারা।

এবার শোনা যাচ্ছে ইতোমধ্যে বাগদান সেরে ফেলেছেন ক্যাট-ভিকি।বিভিন্ন সূত্রে বরাত দিয়ে ভারতের জনপ্রিয় বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবরে বলা হয়েছে, গেল দীপাবলিতে তাদের রোকা অনুষ্ঠান সম্পন্ন হয়। বাগদান হয়েছে বলিউড পরিচালক কবির খানের বাসায়। এতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সেখানে উপিস্থিত ছিলেন ক্যাটরিনার মা সুজানা, তার বোন ইসাবেলা কাইফ, ভিকির বাবা-মা শামস কুশাল ও ভিনা কুশাল এবং ভাই সানি কুশাল।ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বাগদান অনুষ্ঠানে ক্যাটরিনা ও ভিকিকে বেশ উৎফুল্ল লাগছিল। লেহেঙ্গা পরা বলিউড নায়িকাকে অসাধারণ লাগছিল।

অবশ্য এর আগে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত ১৮ আগস্ট গোপনে ভিকির সঙ্গে রোকা অনুষ্ঠান সেরেছেন ক্যাটরিনা। সেই খবরে সত্যতা নিয়ে মুখ খোলেননি ক্যাট-ভিকির কেউই।কবির খানের বেশ কিছু হিট সিনেমায় কাজ করেছেন ক্যাটরিনা কাইফ। তিনি ক্যাটের পারিবারিক বন্ধু।

পরিচালক কবির পরিচালিত ‘নিউইয়র্ক’, ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায় ‘মতো সব হিট ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা ।শোনা যাচ্ছে, চতুর্দশ শতকের সিক্স সেন্সেস ফোর্ট বারোয়ারায় তাদের বিয়ের অনুষ্ঠান হবে। স্থানটি রণথাম্বোর ন্যাশনাল পার্ক থেকে ৩০ মিনিটের দূরত্বে অবস্থিত। ৭০০ বছর আগে রাজস্থানের রাজপরিবার এ দুর্গের মালিক ছিল।

শোনা যাচ্ছে, ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ভিকক্যাটের বিয়ের আয়োজন চলবে। যদিও বিবাহোৎসবের বিশদ এখনও প্রকাশ হয়নি। তবে ভক্তদের জানার আগ্রহ ক্রমান্বয়ে বাড়ছে। তারা একটি রাজকীয় আয়োজন দেখার জন্য মুখিয়ে।প্রসঙ্গত, ভিকি আপাতত ভারতীয় সেনা ফিল্ড মার্শাল ‘স্যাম মানেকশ’র বায়োপিক ছবি ‘সর্দার উধম’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে ক্যাটরিনা ‘টাইগার থ্রি’ ছবির কাজ শুরু করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.