করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জনের। একই সময়ে ভাইরাসটিতে নতুন শনাক্ত হয়েছে ২৩৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১.৮৮ শতাংশ।
আজ রোববার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (১২ মার্চ) দেশে করোনায় প্রাণহানি হয়েছে ৩ জনের এবং নতুন করে আক্রান্ত হয়েছিল ১৯৮ জন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।