Sunday, August 9

দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ৭৭৫ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৭ জনের। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ৯১৫ জনে।

২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৮৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩ দশমিক ৯১ শতাংশ। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮৫ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৯৫৬ জন।

গত একদিনে মৃতদের মধ্যে ঢাকা বিভাগের তিনজন, চট্টগ্রামের দুজন এবং রাজশাহী বিভাগের একজন রয়েছে। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.