দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আকান্ত হয়েআরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে দেশে মোট ২৯ হাজার ২৪ জন মারা গেছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৭৫৯ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৪১ হাজার ৮১৬।
আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।