Sunday, August 16

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মামলা

0

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে। শুনানি শেষে মামলাটি বিকেলে আদেশের জন্য রেখেছেন আদালত।

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে মামলাটি করেন সাংবাদিক বিপ্লব দে। পরে বাদীর আইনজীবী মিঠুন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

মামলার আরজিতে বলা হয়, ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ৯ আগস্ট ডা. জাফরুল্লাহ চৌধুরী একটি সমাবেশে সনাতন ধর্মে আঘাত দেওয়ার অভিপ্রায়ে আপত্তিকর কথা বলেন। পরবর্তী সময়ে বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার মাধ্যমে বাদী তা জানতে পারেন। মহাভারত সনাতন ধর্মীয় দর্শনের ভিত্তি হিসেবে গণ্য হয়। মহাভারত ও রামায়ণ সম্পর্কে জনসম্মুখে ও প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় হিন্দুধর্মের অগণিত অনুসারীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।

এ ব্যাপারে মামলার বাদী বিপ্লব দে বলেন, একজন সম্মানিত ব্যক্তি হয়ে একটি ধর্মীয় গোষ্ঠীর অনুভূতিতে আঘাত আনার অভিযোগে মামলাটি করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.