Tuesday, September 8

ধর্ষণের পর নার্স তানিয়াকে হত্যার কথা স্বীকার করলো বাস চালক

0

ঢাকা থেকে কিশোরগঞ্জের বাজিতপুরের উদ্দেশে ছেড়ে আসা স্বর্ণলতা পরিবহনে নার্স তানিয়াকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছেন বাসচালক নূরুজ্জামান নুরু। শনিবার (১১ মে) রাতে বাস চালককে কিশোরগঞ্জ আদালতে হাজির করা হলে তিনি তানিয়াকে ধর্ষণ ও হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।

আজ রোববার (১২ মে) দুপুরে সাড়ে ১২টার দিকে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন কিশোরগঞ্জের বাজিতপুরের ঘটনাস্থল পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
এর আগে গত বুধবার বিকেলে কিশোরগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল-মামুন রিমান্ড শুনানি শেষে পাঁচ আসামির প্রত্যেকের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন-গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সালুয়াটেকি গ্রামের বাসচালক নূরুজ্জামান নূরু (৩৯), একই উপজেলার বীরউজলী গ্রামের বাসের হেলপার লালন মিয়া (৩২) একই উপজেলার লোহাদী গ্রামের রফিকুল ইসলাম রফিক (৩০), কটিয়াদী উপজেলার ভোগপাড়া এলাকার খোকন মিয়া (৩৮) এবং বাজিতপুর উপজেলার নীলক্ষি গ্রামের বকুল মিয়া ওরফে ল্যাংড়া বকুল (৫০)।
গত মঙ্গলবার রাতে নিহত তানিয়ার বাবা গিয়াস উদ্দিন বাদী হয়ে চার জনের নামোল্লেখসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন বাজিতপুর থানায় মামলা করেন।
সোমবার (৬ মে) রাতে শাহিনুর আক্তার ওরফে তানিয়া ঢাকা থেকে বাসে করে বাজিতপুর উপজেলার পিরিজপুর যাচ্ছিলেন। পথে উপজেলার গজারিয়া-জামতলী এলাকায় ওই তরুণী ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.