নওগাঁয় ট্রাক উল্টে পানিতে, নিহত ৬

0

নওগাঁর মান্দা উপজেলায় বাঁশবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হরিয়ে খাদে ট্রাক উল্টে সড়কের পাশে বন্যার পানিতে পড়ে ছয় শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিনজন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ- রাজশাহী মহাসড়কের হাজি গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

মান্দা থানার ওসি আনিছুর রহমান জানান, সকালে নয়জন শ্রমিক নিয়ে বাঁশবোঝাই ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল। হাজি গোবিন্দপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয় শ্রমিকের মৃত্যু হয়। এসময় আহত হন তিনজন। তাদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নিহতদের লাশ উদ্ধার করে নওগাঁ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.