ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ চোরাকারবারী আটক করেছে।
পত্নীতলা ১৪ বিজিবি ক্যাম্প সূত্র জানায়, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অধীনস্থ চকিলাম বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ সফিউদ্দিন এর নেতৃত্বে একটি টহল দল সীমানন্ত পিলার ২৬৮/৫-এস হতে আনুমানিক ৪শ গজ বাংলাদেশের অভ্যন্তরে খয়েরবাড়ী নামক এলাকায় অভিযান পরিচালনা করে ২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ঘটনাস্থল হতে মোঃ মেহেদী হাসান সোহাগ (১৮), পিতা-মোঃ মোয়াজ্জেম হোসেন, গ্রাম-খয়েরবাড়ী, থানা-ধামুইরহাট, জেলা-নওগাঁকে আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাকারবারীর নিকট ১টি রবি ও ২টি গ্রামীণ সীমসহ ১টি মোবাইল ফোন পাওয়া যায়।
পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান, সিজার মূল্য-২০,১০০/- টাকা। প্রচলিত নিয়ম অনুযায়ী উক্ত উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।