নরসিংদীর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে বৃহস্পতিবার ভোরে নৌকা প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
সদর মডেল থানার ওসি মো. সাওগাতুল আলম জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে ভোরে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ প্রার্থী দীপু ও বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট আসাদুল্লাহ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।