নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার খেটে খাওয়া কর্মহীন দরিদ্রদের মাঝে সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকারি নির্দেশে উপার্জন বন্ধ হয়ে ঘরে থাকা দরিদ্রদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী দিয়েছেন ইউএনও। বেশির ভাগ জনপ্রতিনিধিরা ঘরে থাকলেও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই অফিসারা বসে থাকতে পারছেন না সংঙ্কটময় সময়ে। নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও সরকারের প্রতিটি পদক্ষেপ বাস্তবায়নে দৃঢ় সংকল্প নিয়েই পাশে দাড়াচ্ছেন এরা।
কাজ ও উপার্জন বন্ধ হওয়ায় ত্রান ও দূর্যোগ মন্ত্রণালয়ের সরকারি খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে উপজেলা নির্বাহি কর্মকর্তা ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আবু বকর সিদ্দিক। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কর্মহীন দরিদ্র কুলি, মুজুর, রিক্সা শ্রমিক, অটোরিক্সা শ্রমিক, অতিদরিদ্র, বয়স্ক, ভিক্ষুক, চা-পান দোকানীদের হাতে এক সপ্তাহের চাউল, ডাল, আলু, তেল, সাবান, তুল দেন ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে।